Logo
প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ১০:১৯ এ.এম

দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য কারাগারে

  কুমিল্লার দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে এসএসসির এক পরীক্ষার্থীকে মারধর ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ‘রেড ৯৯৯’ ও ‘বিজিএম’ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ২০ জন কিশোরকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিশেষ ক্ষমতা আইনে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুরে দেবিদ্বার পৌরসভার উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকায় তামিম ইকবাল নামে এক এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা চালায় একদল কিশোর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় মাহিন নামে এক কিশোর কোমরে দেশীয় পিস্তল গুঁজে দলবলসহ শান্তিরোড এলাকায় চলে যায়। পরে অস্ত্র প্রদর্শন ও হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার জাবেদ, মুরাদনগরের তুহিন, পুরাতন বাজার এলাকার শাহীন, পিরোজপুর গ্রামের শাহীন, শাহাদাত হোসেন, সাকিবুল হাসান, সাইমন ও ফয়সাল হোসেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ‘রেড ৯৯৯’ ও ‘বিজিএম’ গ্যাংয়ের সদস্যরা দেশীয়...

Read More..
Copyright © 2026 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন