Logo
প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৫:২১ পি.এম

বাড়েরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরামের প্রীতিমিলনী ও বনভোজন

বর্ণাঢ্য আয়োজনে বাড়েরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরামের প্রীতি মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।  গত শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী কুমিল্লা ফান টাউনে বাড়েরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে প্রীতি মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের মতো এই ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে পুনর্মিলনী ২০২৬ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বিশিষ্ট ব্যাংকার মো: কবির হোসেনের সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী ২০২৬ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো: মাছুম বিল্লাহ।  বাড়েরা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু দিলীপ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  ফোরামের অন্যতম উপদেষ্টা সদস্য বিশিষ্ট ব্যাংকার  জনাব মোহাম্মদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর  সদস্য জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও গবেষণা কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন খান, ফোরামের উপদেষ্টা সর্বজনাব  বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ হোসেন, তৈয়ব  আলী পাঠান,  বিশিষ্ট ব্যাংকার  আব্দুল হালিম মিয়াজী,মোঃ শাজাহান খান, প্রফেসর মনিরুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম, ফোরামের দাতা সদস্য ২০০৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী ও উদীয়মান শিল্পপতি কুমিল্লা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এবং মোল্লা ফুটওয়ার  এর স্বত্বাধিকারী  মোঃ কাউসার আহমেদ , প্রফেসর হাজেরা খানম (২৮ তম বিসিএস শিক্ষা) বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসাইন। স্মৃতিচারণ করেন পাটকল কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন খান,স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মাস্টার মোঃ হাবিবুর রহমান...

Read More..
Copyright © 2026 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন